রেকিট বেনকিজারের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকায় ট্রাস্ট মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ৫০তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।সভায় কোম্পানির চেয়ারম্যান চন্দর এম শেঠি, ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, পরিচালক রাসেদ-উল-হাসান, এ বি এম খোরশেদ আলম, জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস এবং অর্থ পরিচালক ও কোম্পানি সচিব নয়ন রঞ্জন মুখার্জি উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০১০ সালে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ব্যবসায়ে আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে। বিজ্ঞপ্তি।