রেক্সিম-স্ট্যাডলার মার্স জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি-এর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিয়েন্ট এক্সপোর্ট ইমপোর্ট এন্টারপ্রাইজ (রেক্সিম) এবং জার্মানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাডলার মার্স জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে রেক্সিম এখন থেকে বাংলাদেশের বাজারে স্ট্যাডলারের সব পণ্য বাজারজাত করবে। গত ১৪ এপ্রিল হোটেল রেডিসন ব্লুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্ট্যাডলার মার্স জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি-এর এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিক্রয় বিভাগের প্রধান ক্লডিয়া ব্র্যান্ডিট (বামে), স্ট্যাডলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল হেলমুট মার্কস্ (মাঝে) এবং রেডিয়েন্ট এক্সপোর্ট ইমপোর্ট এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহিদী (ডানে) চুক্তিতে স্বাক্ষর করেন।