রেনউইকের লেনদেন বন্ধ ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা ১১টার দিকে ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন আজকের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধানে রোববার একটি তদন্ত কমিটি গঠন করে ডিএসই কর্তৃপক্ষ। বিষয়টির তদন্ত চলায় আজ লেনদেন স্থগিত করা হয়।

রোববার ডিএসইর এক খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২ মার্চ ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ২২০ টাকা। ২৭ মার্চ তা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ টাকায়।

এদিকে আজ বেলা সোয়া ১১টা নাগাদ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬ শতাংশ বা ২৪ টাকা ৫০ পয়সা বেড়ে লেনদেন হয় ৪৩৩ টাকায়।