রেনাটা লিমিটেডের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ৬০ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ছয় টাকা) নগদ এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১৬ জুন সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ৯ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত খরচ বাদে সাকুল্যে প্রতিষ্ঠানটির লভ্যাংশ ১০৬ কোটি টাকারও বেশি, সাকুল্যে শেয়ারপ্রতি আয় ৪৭.০৮ টাকা।