প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লেকশোর হোটেলে গতকাল শনিবার রেনাটা লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সারওয়ার আলীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির, এ হাসানাত খান, মনজুর হাসান, মো. ইফতেখারুজ্জামান, তানিয়া তাজিন করিম, কোম্পানি সচিব মো. জোবায়ের আলম প্রমুখ। সভায় জানানো হয়, ২০১৫ সালে রেনাটার মোট বিক্রয় ও নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৬ ও ১৭ শতাংশ। এ সভায় লভ্যাংশ হিসেবে ৮৫ শতাংশ নগদ ১৫ শতাংশ বোনাস শেয়ারের অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।