রেনেটার চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবিরের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ হুমায়ুন কবির
সৈয়দ হুমায়ুন কবির

রেনেটা লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাজা আজ বুধবার (৮ জুলাই) মিরপুরের রেনেটা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায়, দ্বিতীয় জানাজা মহাখালীর ব্র্যাক কার্যালয়ে দুপুর ১২টায় ও তৃতীয় জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
সাজেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন হুমায়ুন কবির। এ ছাড়া তিনি ব্র্যাকের গভর্নিং বডির সদস্য, সিপিডির ট্রাস্টি, ব্র্যাক ব্যাংকের পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আমেরিকান-বাংলাদেশ ইকোনমিক ফোরামের চেয়ারম্যান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র ফেলো ছিলেন। বিজ্ঞপ্তি।