রেপো ও রিভার্স রেপোর সুদহার আবারও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি প্রশমনে তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অন্যতম নীতিনির্ধারণী হাতিয়ার রেপো (পুনঃক্রয়চুক্তি) ও রিভার্স রেপোর (বিপরীত পুনঃক্রয়চুক্তি) সুদের হার আবারও বাড়িয়েছে।এর ফলে রেপোর সুদহার ৬ দশমিক ৭৫ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশ এবং রিভার্স রেপোর সুদহার ৪ দশমিক ৭৫ থেকে বেড়ে ৫ দশমিক ২৫ শতাংশ হয়েছে।