রেপো নিলাম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপো নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে এক দিন মেয়াদি ৩৩ হাজার ২৭২ কোটি ৭৬ লাখ টাকার ১৩টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৭০৬ কোটি ৮৯ লাখ টাকার দরপত্র গৃহীত হয়।বিশেষ রেপো হিসেবে এক দিন মেয়াদি ৩৭৬ কোটি ২৭ লাখ টাকার একটি দরপত্র এবং সাত দিন মেয়াদি ৫৭১ কোটি ৩৮ লাখ টাকার তিনটি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে এক দিন মেয়াদি ১৫০ কোটি টাকার একটি দরপত্র এবং সাত দিন মেয়াদি ৩৫০ কোটি টাকার তিনটি দরপত্র গৃহীত হয়। বিজ্ঞপ্তি।