রেপোতে বিনিয়োগ হবে আমানত বিমার অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে ব্যাংকের গ্রাহকের এক লাখ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় আছে৷ আর এই আমানত বিমার জন্য আছে ‘আমানত বিমা ট্রাস্ট তহবিল’৷ তহবিলের গচ্ছিত অর্থ বিশেষ রেপো খাতে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ রেপোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংককে নগদ অর্থ ঋণ িদয়ে থাকে৷ খবর বাসসের৷
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় আমানত িবমা ট্রাস্ট তহবিলের অর্থ বিশেষ রেপো খাতে বিনিয়োগের সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়। আর বিনিয়োগের ফলে কিছু সুদ প্রাপ্তি ঘটবে, যা তহবিলের আকার বাড়াবে৷
বর্তমানে ৫ ও ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে আমানত বিমার  অর্থ বিনিয়োগের জন্য নিলামের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময়ে সরকারের এই তহবিলের কিছু অর্থ অলস পড়ে থাকে, যা বিনিয়োগ করা গেলে তহবিলের আকার কিছুটা বড় হতো বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক৷
বর্তমানে এই তহবিলে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ জমা রয়েছে৷ আর ২০১৩ সালে দেশে কার্যত ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা িবমা প্রিমিয়াম আদায় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের আমানত বিমা বিভাগ, ঋণ ব্যবস্থাপনা বিভাগ ও মতিঝিল কার্যালয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি নীতিমালা প্রণয়নের পরই এই তহবিলের অর্থ বিনিয়োগে যাবে কেন্দ্রীয় ব্যাংক।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের আমানত বিমা বিভাগের মহাব্যবস্থাপক খগেশ চন্দ্র দেবনাথ বাসসকে বলেন, বর্তমানে আমানত বিমা ট্রাস্ট তহবিলের অর্থ সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগ হচ্ছে। তবে সেটা কেবল ৫ ও ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে।
এ ক্ষেত্রে বন্ডের নিলামের মধ্যবর্তী সময়ে তহবিলের বেশ কিছু অর্থ অলস পড়ে থাকছে। এই অর্থ স্বল্প সময়ে বিনিয়োগের জন্য রেপোতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খগেশ দেবনাথ আরও বলেন, বিনিয়োগটা যাতে নিরাপদ হয়, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই তহবিলের অর্থ রেপো খাতে বিনিয়োগের একটি সুপারিশ পর্ষদে পাঠানো হয়েছিল। সম্প্রতি এটি নীতিগত অনুমোদনও পেয়েছে। এখন এটি বাস্তবায়নের কাজ চলছে। তবে বিনিয়োগ শুরু হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য সরকারের একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ এই আমানত বিমা । এই পদ্ধতির আওতায় ব্যাংকের গ্রাহকদের আমানতের নিরাপত্তা দেওয়া হয়। কোনো কারণে কোনো ব্যাংকের অবসায়ন ঘটলে ব্যাংকের গ্রাহকদের এই িবমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে।
১৯৮৪ সালের আগস্টে ‘ব্যাংক আমানত িবমা অধ্যাদেশ’-এর আওতায় প্রথম এই বিমা চালু করা হয়। ২০০০ সালের জুলাই মাসে ‘ব্যাংক আমানত িবমা আইন ২০০০’ প্রণয়নের মধ্য দিয়ে ওই অধ্যাদেশের বিলুপ্তি ঘটে। বর্তমানে আইনের আওতায় আমানত িবমা পদ্ধতি পরিচালিত হচ্ছে।
আইন অনুযায়ী, একটি ট্রাস্টি বোর্ড আমানত িবমা পদ্ধতি পরিচালনার দায়িত্বে¾ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাই এই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গভর্নর বোর্ডের চেয়ারম্যান। দেশের সব তফসিলি ব্যাংক এবং বাংলাদেশে কার্যরত বিদেিশ ব্যাংকের শাখা এই আমানত িবমা স্কিমের আওতায় রয়েছে। আইন অনুযায়ী প্রতিটি তফসিলি ব্যাংককে বাধ্যতামূলকভাবে এই স্কিমের সদস্য হতে হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সদস্য ব্যাংক তার প্রতিটি গ্রাহকের সংরক্ষিত আমানতের প্রতি ১০০ টাকায় বছরে ৮ থেকে ১০ পয়সা করে িবমা প্রিমিয়াম দেয়। তবে কেবল এক লাখ টাকা পর্যন্ত আমানত এই িবমার আওতাভুক্ত। এর বেশি আমানত এখনো িবমার আওতায় নেয়নি কেন্দ্রীয় ব্যাংক।