রেভনেক্সের পাঁচটি নতুন পণ্যের বিপণন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেভনেক্স বিডি লিমিটেড ভোক্তাসাধারণের জন্য ভিন্ন গুণাবলি ও বৈশিষ্ট্যসমৃদ্ধ পাঁচটি নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ব্লিস স্টিভিয়া সুইটেন্ড মাসালা টি, ব্লিস সি-উইড নিউট্রিসেক, ন্যাচারস গিফট ফেসপ্যাক, ন্যাচারস গিফট হেয়ার প্যাক ও গোল্ডেন বডি প্যাক।রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেন কোম্পানির চেয়ারম্যান ইমতিয়াজ কাসেম ও ব্যবস্থাপনা পরিচালক পিন্টু বিশ্বাস।এ সময় রেভনেক্স বিডির মহাব্যবস্থাপক মনির হায়দার চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।