রেমিট্যান্সে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী বাংলাদেশিরা গত অর্থবছরে ১ হাজার ৫৩০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ রেমিট্যান্স এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত (২০১৪-১৫) অর্থবছরে দেশে এক হাজার ৫৩০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে, যা ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ১০৮ কোটি মার্কিন ডলার বেশি। এ সময়ে আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বৃদ্ধির হার ৭ দশমিক ৬০ শতাংশ। এর আগে বার্ষিক সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২০১২-১৩ অর্থবছরে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪৪৬ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৪৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ টাকা দেশে পাঠিয়েছে, যা আগের বছরের জুন মানের তুলনায় ১১ দশমিক ২৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।