রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্রয় মেলা
আগামী ১৫ নভেম্বর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিক্রয় মেলা অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের (মার্কেটিং) তত্ত্বাবধানে এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মেলাটির আয়োজন করছে বিবিএ ১৯তম ব্যাচ।
মেলায় থাকছে দেশি-বিদেশি ১২টি খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যসামগ্রী। প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আব্দুল মোনেম লিমিটেড, প্রাণ আরএফএল, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিমূর্ত, সেনোরিটা, হার্টস বাংলাদেশ, রবি আজিয়াটা লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
বাস্তব বিক্রয় অভিজ্ঞতা অর্জনের জন্য বিপণন বিভাগের মোট ২১০ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রয় করবে । একই সঙ্গে শিক্ষার্থীরা পণ্য বিক্রির জন্য পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করবে। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের ওপর বিশেষ ছাড় দেবে। বিজ্ঞপ্তি।