রোববার থেকে মধুমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে আগামী রোববার থেকে রাজধানীতে মধুমেলা শুরু হচ্ছে। মতিঝিলের বিসিক চত্বরে অনুষ্ঠিত হবে পাঁচ দিনের এই মেলা। এতে ২০টি স্টলে বিভিন্ন ফুলের মধু প্রদর্শিত হবে। মৌ-চাষিদের উৎপাদিত মধুর ব্যাপক পরিচিতি ও বাজার সৃষ্টি এবং মধু ব্যবহার সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিসিক এই মেলার আয়োজন করা হয়েছে।  প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তি