রোববার বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক ও শেয়ারবাজার আগামী রোববার বন্ধ থাকবে। ফলে এদিন ব্যাংক ও শেয়ারবাজারে কোনো লেনদেন হবে না। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী উপলক্ষে রোববার সরকারি ছুটি। এই ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। আগামী সোমবার থেকে আবারও স্বাভাবিক লেনদেন হবে ব্যাংক ও শেয়ারবাজারে।