রোকেয়া আফজাল এমসিসিআইয়ের সভাপতি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের সহসভাপতি নির্বাচিত হন পূবালী জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরান টি রহমান। গতকাল সোমবার অনুষ্ঠিত চেম্বার কমিটির সভায় তাঁদের ২০১৩ সালের জন্য নির্বাচিত করা হয়। এমসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রোকেয়া আফজাল রহমান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তাঁর আরলিংকস ছাড়াও আরআর কোল্ড স্টোরেজ, আরিস হোল্ডিংস, ইমান কোল্ড স্টোরেজ, মিডিয়া ওয়ার্ল্ড, মাইডাস ফাইন্যান্সিং ও রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন্স এন্ট্রাপ্রেনিউরস, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত রয়েছেন।কামরান টি রহমান ইন্টার-ন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের আঞ্চলিক সহসভাপতি, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি।এমসিসিআইয়ের নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন: (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে): কুষ্টিয়া কোল্ড স্টোরেজের এমডি সৈয়দ তারেক মো. আলী, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের এমডি তাবিত এম আওয়াল, ন্যুভিসটা ফার্মার চেয়ারম্যান ও এমডি আখতার মতিন চৌধুরী, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের এমডি এম আজিজুল হক, রাঙামাটি ওয়াটার ফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, টেকনোহ্যাভেন কোম্পানির এমডি হাবুিবল্লাহ এন করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আনিস এ খান, রহমান রহমান হকের জ্যেষ্ঠ অংশীদার আদিব এইচ খান, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন এবং রহিমআফরোজ ব্যাটারিজের এমডি ফিরোজ রহিম।