প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী রোববার থেকে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মাসব্যাপী মেলা। এতে সাড়ে তিন শ ছোট-বড় স্টল, ১৫টি প্যাভিলিয়ন ও একটি এক্সিবিশন হল থাকছে। মেলার আয়োজক চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল বৃহস্পতিবার নগরের চট্টগ্রাম সিনিয়র ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালেক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী, ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান, মেলা কমিটির চেয়ারপারসন রেখা আলম চৌধুরী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা আউয়াল, পরিচালক সুলতানা নূরজাহান, আবিদা সুলতানা, রেবেকা নাছরিন প্রমুখ। আয়োজকেরা জানান, মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১৫ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।