রোববার থেকে শুরু হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপসোনিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের বা আইপিওর চাঁদা গ্রহণ আগামী রোববার শুরু হচ্ছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিরা ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।কোম্পানিটি দেশের পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে শেয়ারপ্রতি ১০ টাকার প্রিমিয়ামসহ মোট ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় সাড়ে ১০ একর জমির ওপর স্থাপিত গ্লোবাল হেভি কেমিক্যালস প্রধানত কস্টিক সোডা উৎপাদন করে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ক্লোরিন গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইপোক্লোরাইট, ব্লিচিং পাউডার, ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্সসহ (সিপিডব্লিউ) অন্যান্য রাসায়নিক পণ্যও উৎপাদন করে থাকে।২০১১ সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৭১ টাকা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৫৪.৪৩ টাকা ছিল।