রোববার ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে ৬ মে রোববার বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।এদিকে দেশের দুটি শেয়ারবাজারেও রোববার কোনো লেনদেন হবে না। আগামী সোমবার থেকে ব্যাংক খাত ও শেয়ারবাজারে যথারীতি স্বাভাবিক লেনদেন শুরু হবে।