রোববার রাত আটটা পর্যন্ত আয়কর অফিস খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ অক্টোবর রোববার ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। করদাতাদের সুবিধার্থে সেদিন কর বিভাগের মাঠপর্যায়ের সব সার্কেল অফিস রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হয়েছিল ২ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর পর্যন্ত সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার পর্যন্ত সাড়ে আট লাখের বেশি করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছেন। নতুন সদস্য: চার কমিশনারকে এনবিআরের সদস্যপদে পদোন্নতি দেওয়া হয়েছে। কর কমিশনার রাহেলা চৌধুরী ও মো. আলাউদ্দিন সদস্য (আয়কর) পদে পদোন্নতি পেয়েছেন। এই সঙ্গে কাস্টমস কমিশনার এনায়েত হোসেন ও নাসির উদ্দিনকে এনবিআরের সদস্য করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।