রোববার শেয়ারবাজার বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক হলিডে থাকায় আগামী রোববার দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, জুন মাস শেষ হওয়ায় আগামী রোববার ব্যাংক হলিডে। তাই ওই দিন ব্যাংকে কোনো লেনদেন হবে না। একই কারণে ডিএসইতে কোনো ধরনের লেনদেন হবে না। তবে অফিস খোলা থাকবে বলে জানান তিনি।সিএসইর জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সানজিদা পারভীনও রোববার সিএসইতে লেনদেন বন্ধ থাকার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।