রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত কারণে চার দিন স্পট মার্কেটে লেনদেন চলবে এই তিন কোম্পানির। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাফকো স্পিনিং ও আরামিট সিমেন্ট।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ২০ মার্চ এই তিনটি কোম্পানির লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের চার দিন অর্থাত্ ১৬ থেকে ১৯ মার্চ স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে।

রেকর্ড ডেট থাকায় ২০ মার্চ এই তিনটি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।