রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি। লভ্যাংশ ঘোষণার কারণে তিন দিন স্পট মার্কেটে চলবে এই চার কোম্পানির শেয়ার লেনদেন। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি চারটি হলো ফনিক্স ফিন্যান্স, বাংলাদেশ ল্যাম্পস, হেইডেলবার্গ সিমেন্ট ও বিচ হ্যাচারিজ।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ১৭ এপ্রিল এই চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন দিন অর্থাত্ ১৩, ১৫ ও ১৬ এপ্রিল স্পট মার্কেটে কোম্পানি চারটির শেয়ার লেনদেন হবে। এ সময় ব্লক বা অড লট শেয়ার লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে ১৭ এপ্রিল কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।