রোববার ১৩ কোম্পানির স্বাভাবিক লেনদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির স্বাভাবিক লেনদেন আগামী রোববার শুরু হবে। রেকর্ড ডেটের কারণে আজ এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ ছিল।
কোম্পানিগুলো হলো ইনটেক অনলাইন, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, গোল্ডেন সন, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, কর্ণফুলী ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্লোবাল হেভি কেমিক্যাল, এনটিসি ও কে অ্যান্ড কিউ।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রেকর্ড ডেটের পর রোববার প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক শেয়ার লেনদেন শুরু হবে।