রৌমারীতে ন্যাশনাল ব্যাংকের শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংকের ১৭৮তম শাখা কুড়িগ্রামের রৌমারীতে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহীর রিজিওনাল হেড ওয়াসিফ আলী খান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআরডি মো. জাহাঙ্গীর বিন হামিদ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের রংপুর শাখার ম্যনেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আতোয়ার রহমান সরকার। বিজ্ঞপ্তি।