র্যাং গসের সুজুকি মোটরবাইক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাং গস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পবিত্র ঈদুল আজহা ক্যাম্পেইন ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন ডাবল জয়’ অফারের তিনটির একটি মেগা গিফট সুজুকি জিক্সার মোটরবাইক জয়ী হয়েছেন ঢাকার ফেরদৌস আরা বেগম। এক অনাড়ম্বর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে চাবি তুলে দেন কোম্পানির জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফারজানা হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং) মাহবুবা ইসলাম ও র্যাং গস মোটরবাইকসের হেড অব মার্কেটিং নাভেদ ইয়াকুব। ফেরদৌস আরা র্যাং গস তোশিবার ঢাকার উত্তরা আউটলেট থেকে তোশিবা রেফ্রিজারেটর কিনে বাইকটি জিতে নেন। বিজ্ঞপ্তি