রয়েল টাইগারের পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড রয়েল টাইগার ঘোষিত ‘রয়েল টাইগার ফাটাফাটি অফারের’ চট্টগ্রামের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় গত ২৮ এপ্রিল। গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান গ্লোব সফট ড্রিংকস লিমিটেড ও এএসটি বেভারেজ লিমিটেডের পণ্য রয়েল টাইগার। অনুষ্ঠানে বিজয়ী মো. বাহার আহম্মেদের হাতে মোটরসাইকেল তুলে দেন প্রতিষ্ঠানের সিনিয়র গ্রুপ ডিরেক্টর খালেদ সাইফুল্লাহ। এ ছাড়া ল্যাপটপ, মোবাইল ফোন, বাইসাইকেলসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. আলাউদ্দীন, চট্টগ্রামের জোনাল ডেপুটি ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা। বিজ্ঞপ্তি।