রয়েল সিমেন্ট-প্রথম আলো কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে (১ থেকে ১৮ জুন) চট্টগ্রাম অঞ্চলের পাঠকদের জন্য ছিল ‘রয়েল সিমেন্ট-প্রথম আলো প্রতিদিনের কুইজ লড়াই’। কুইজে অংশ নেওয়া সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রতিদিন একজন পান আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা শেষে সব সঠিক উত্তর নিয়ে অনুষ্ঠিত হয় মেগা ড্র। এতে বিজয়ী হন তিনজন। গতকাল বুধবার তাঁদের হাতে তুলে দেওয়া হয় মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও এলইডি টিভি। মেগা ড্রয়ে প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন রাকেশ মহাজন। দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর পেয়েছেন খালেদ আহমদ সিরাজী। তৃতীয় পুরস্কার বিজয়ী উত্তম দাশ পেয়েছেন ৪০ ইঞ্চি এলইডি টিভি। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন (নোবেল)। উপস্থিত ছিলেন রয়েল সিমেন্ট লিমিটেডের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফয়সাল নাসির খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগের ব্যবস্থাপক শামীমুল হাসান চৌধুরী, হিসাব ও প্রশাসন বিভাগের উপব্যবস্থাপক মঞ্জুর মোরশেদ প্রমুখ। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে নুরুল আবেদীন বলেন, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ আছে, কিন্তু অনুশীলনের মাঠ নেই। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ফয়সাল নাসির খান বলেন, প্রথম আলোর বিভিন্ন উদ্যোগ তরুণদের ভালো কাজের প্রেরণা জোগায়।