প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন লিমিটেড সম্প্রতি কক্সবাজারের ইনানি বিচে অবস্থিত রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। আগামী বছরের মার্চ পর্যন্ত প্রযোজ্য এই চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রোডাক্ট ডিপার্টমেন্টের হেড অব এইচভিএস মোহম্মদ রেজওয়ান চৌধুরী এবং রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং সৈয়দ ইয়ামিনুল হক। চুক্তি অনুযায়ী গ্রামীণফোন স্টার গ্রাহকেরা রোববার থেকে বুধবার ৫৫ শতাংশ ছাড় এবং বৃহস্পতিবার থেকে শনিবার ৪৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। আর পানীয় ছাড়া সব খাবারের ওপর পাবেন ১০ শতাংশ ছাড়। বিজ্ঞপ্তি