র্যাংকসটেলের নতুন যাত্রা শুরু
দুই বছর কার্যক্রম বন্ধ থাকার পর বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান র্যাংকসটেল নতুনভাবে যাত্রা শুরু করেছে।র্যাংকসটেলের তিন লাখ গ্রাহকের পুনঃ নিবন্ধন (রি-রেজিস্ট্রেশন) প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক গ্রাহক এই প্রক্রিয়া শেষ করে র্যাংকসটেলের নেটওয়ার্কের আওতায় ফিরে এসেছেন।সম্প্রতি র্যাংকসটেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।নবযাত্রা সম্পর্কে র্যাংকসটেলের চিফ অপারেটিং অফিসার এ কে শামসউদ্দিন বলেন, ‘কার্যক্রম শুরু করার জন্য ছয় মাস ধরে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়ন, অন্যান্য অপারেটরের সঙ্গে আন্তসংযোগ নিশ্চিতকরণ এবং সর্বনিম্ন কলরেটে গ্রাহকদের কথা বলার সুবিধা প্রদান করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।’শামসউদ্দিন আরও বলেন, বাড়িতে ও অফিসে সাশ্রয়ী ল্যান্ডফোন সংযোগ, অফিসের পিবিএক্স, এসএমএসসহ বিভিন্ন ধরনের সেবা চালু করার লক্ষ্য নিয়ে র্যাংকসটেল কাজ করছে।