র্যাংগসের ফ্ল্যাট-প্লট ক্রয়ে ইবিএলের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাংগস প্রপার্টিজের গ্রাহকেরা ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত গৃহঋণ সুবিধা পাবেন। এ ছাড়া ইবিএল গৃহঋণের গ্রাহকদের জন্য র‍্যাংগস প্রপার্টিজ তাদের ফ্ল্যাট ও প্লট বিক্রিতে ১১ দশমিক ১১ শতাংশ ছাড় দেবে। এ জন্য সম্প্রতি ইবিএল ও র‍্যাংগসের মধ্যে একটি চুক্তি হয়েছে। ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও র‍্যাংগস প্রপার্টিজের রিয়েল এস্টেট বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন এতে সই করেন।

বিজ্ঞপ্তি