র্যাপোর্টে ক্ষুদ্র অর্থায়ন বিষয়ে সেমিনার হলো
র্যাপোর্ট বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ক্ষুদ্র অর্থায়ন (মাইক্রো ফিন্যান্স) শীর্ষক এক গোলটেবিল আলোচনা সম্প্রতি র্যাপোর্ট সেমিনার হলে অনুষ্ঠিত হয়।সেমিনারে র্যাপোর্ট বাংলাদেশ লিমিটেডের চেয়্যারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শোয়েব আহম্মেদ।গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মনোশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আশরাফউদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী।আলোচনায় ক্ষুদ্র অর্থায়নের সুবিধা, অসুবিধা এবং ঋণের বিভিন্ন দিক নিয়ে কথা হয়। বক্তারা ক্ষুদ্রঋণ নীতিমালা আরও শক্তিশালী করা ও সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।