র‍্যাংকন হোল্ডিংসের মেহনাজ কবিরের সম্মাননা প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত চিফ মার্কেটিং অফিসার এশিয়ার অষ্টম সম্মেলনে এশিয়ার সেরা ৫০ ব্র্যান্ড লিডারদের একজন হিসেবে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন র‍্যাংকন হোল্ডিংস লিমিটেডের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা মেহনাজ কবির। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন বহুজাতিক ও দেশীয় করপোরেট প্রতিষ্ঠান, যেমন গ্রামীণফোন, এরিকসন, র‍্যাংকসটেলের ব্র্যান্ডিং এবং যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা পান। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতিপ্রাপ্তি সম্মানের এবং গর্বের, যা আমাকে প্রতিনিয়ত ভালো কাজ করতে উৎসাহিত করে।’ বিজ্ঞপ্তি