র‍্যাংগস ইলেকট্রনিকসের 'কুল সেলস ক্যাম্পেইন'-এর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গত বৃহস্পতিবার ‘কুল সেলস ক্যাম্পেইন ২০১৫’ শিরোনামে তাদের নতুন বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছে। সনি ইন্টারন্যাশনাল (এস) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান মি. স্ট্যানলি সোনারগাঁও রোডের সোনারতরী টাওয়ারে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় র্যাংগস ইলেকট্রনিকসের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) গ্রুপ ক্যাপ্টেন (অব.) এইচ এম শিবলী ফারুক, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) তানভীর হোসেন, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জানে আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়া হচ্ছে। সনি-র্যাংগসের সব বিক্রয় কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।