র‍্যাংগসের সুজুকি বাইক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদুল আজহায় র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ডাবল জয় অফারে সুজুকি মোটরবাইক জিতে নিয়েছেন গিয়াস উদ্দিন। তিনি র‍্যাংগস তোশিবার চট্টগ্রামের জামালখান আউটলেট থেকে তোশিবা রেফ্রিজারেটর কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে বাইকটি জিতে নেন। এক অনাড়ম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে বাইকের চাবি তুলে দেন কোম্পানির চট্টগ্রাম অপারেশন পরিচালক কে ডব্লিও চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফারজানা হোসেন। ঈদ ক্যাম্পেইনের তিনটি মেগা গিফটের একটি ছিল সুজুকি মোটরবাইক। বিজ্ঞপ্তি।