র্যাংগ্স ইলেকট্রনিকসের নতুন বিক্রয় কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সনি-র্যাংগ্স’ নামে পরিচিত র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড গত শনিবার রাজধানীর সোনারগাঁও রোডে সোনার তরী টাওয়ারে ‘ইয়ার অ্যান্ড ডিআইটিএফ ২০১৬ প্রমোশন’ শিরোনামে তাদের নতুন বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক, মার্কেটিং অ্যান্ড সেলসের প্রধান তানভীর হোসেন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জানে আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরীসহ প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।