লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টকে নিবন্ধন সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে নিবন্ধন সনদ প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রোববার এই সনদ দেওয়া হয়। এই সনদপ্রাপ্তির ফলে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার কাজ করতে পারবে। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।এসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ২০১১ সালের ২৭ অক্টোবরের আবেদনের পরিপ্রেক্ষিতে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০০১ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও আজ সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।