লংকাবাংলা ও জিএম হোল্ডিংসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংকাবাংলা ফাইন্যান্সের এসইভিপি ও হেড অব রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং জিএম হোল্ডিংস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক তাবাসসুম মোস্তাফা সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে জিএম হোল্ডিংসের গ্রাহকেরা সহজ শর্তে ও বিশেষ সুবিধায় লংকাবাংলা ফাইন্যান্স থেকে হোম ও মর্টগেজ লোন সুবিধাদি পাবেন এবং জিএম হোল্ডিংস থেকে অ্যাপার্টমেন্ট/কমার্শিয়াল স্পেস কেনার জন্য লংকাবাংলার গ্রাহক ও কর্মকর্তারা বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের এভিপি ও হেড অব হোম লোন মো. শাহরিয়ার পারভেজ, এসএভিপি ও হেড অব ব্রাঞ্চ মাহফুজুল ইসলাম এবং জিএম হোল্ডিংসের চিফ অপারেটিং অফিসার এম কে এ শাহীনুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি