প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লংকাবাংলা ফাইন্যান্স ও এয়ার এশিয়ার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। লংকাবাংলার পক্ষে ইভিপি ও হেড অব রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং এয়ার এশিয়ার স্থানীয় প্রতিনিধি টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর এবং সিইও মোরশেদ আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এয়ার এশিয়া থেকে ‘ইজিপে’ স্কিমের আওতায় ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা অথবা ‘বেজ ফেয়ার’-এর ওপর ১০% ডিসকাউন্ট পাবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাকির হোসেইন, এয়ার এশিয়া সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর আনোয়ারুল আবেদিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।