লংকাবাংলা ফাইন্যান্স ও কনকর্ড রিয়েল এস্টেটের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্ট লিমিটেডের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্সের একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর ফলে কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট ও বিল্ডিং প্রোডাক্টের গ্রাহকেরা সহজ শর্তে লংকাবাংলা ফাইন্যান্স থেকে হোম লোন সুবিধা পাবেন। অন্যদিকে কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট ও কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্ট থেকে অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস কিনতে বিশেষ ছাড় পাবেন লংকাবাংলার গ্রাহক ও কর্মকর্তারা। লংকাবাংলা ফাইন্যান্সের ইভিপি ও হেড অব রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট ও কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টের পরিচালক (সমন্বয়কারী) শাহ্ কামাল উদ্দীন চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি