প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গ্রাহকসেবায় দক্ষতা বাড়াতে তাদের ১৩০০ কর্মীর জন্য সংযুক্ত করছে আইএফএস অ্যাপলিকেশনস-৯। এর অধীনে ফাইন্যান্সিয়ালস প্রকিউরমেন্ট, ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট, মানবসম্পদ ডকুমেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদির ব্যবস্থাপনায় এক নতুন ধারার সূচনা হবে। লংকাবাংলার সবগুলো শাখা এবং এর কর্মীরা এই সংযোজনের মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। লংকাবাংলা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি সল্যুশনটি সম্ভাব্য দ্রুততম সময়ে বাস্তবায়িত হবে এবং আইএফএসের সঙ্গে আমাদের দীর্ঘ ও কার্যকর সুসম্পর্ক অব্যাহত থাকবে।’ বিজ্ঞপ্তি