লংকাবাংলা ফিন্যান্স ও ব্যাংক এশিয়ার চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়া লিমিটেড ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড গতকাল বৃহস্পতিবার কার্ড চেক ইস্যু বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তি অনুযায়ী লংকাবাংলার কার্ড ব্যবহারকারীরা ব্যাংক এশিয়ার কার্ড চেক ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন ও প্রদান করতে পারবেন।ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন এবং লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (চলতি দায়িত্ব) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম ও ইর্তেজা রেজা চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আরফান আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরান আহমেদ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচ এম মোস্তাফিজুর রহমান এবং লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট এ কে এম রেজাউল করিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই চুক্তি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডকে চেক ইস্যু সংক্রান্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।