লংকাবাংলা ফিন্যান্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফিন্যান্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটি তাদের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। কোনো প্রিমিয়াম ছাড়া ১০ টাকা অভিহিত মূল্যে এই রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৮২ কোটি ৩৫ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ করবে। এসইসি জানিয়েছে, রাইট শেয়ারের মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করা টাকায় কোম্পানির মূলধন বাড়ানো হবে।ব্যাসেল-২ বাস্তবায়নে মূলধন বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির বিদ্যমান শেয়ারসংখ্যা আট কোটি ২৩ লাখ ৫১ হাজার ৫০০টি। কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ৫০০ শেয়ার।