লক্ষ্মীপুর ও লাকসামে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের গোডাউন রোডের আলী প্লাজা ও কুমিল্লার লাকসাম বাজারের খায়ের ম্যানশনে গতকাল সোমবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) দুটি শাখার কার্যক্রম শুরু হয়েছে।এর মধ্যে লক্ষ্মীপুরে ডিবিবিএলের ১০৯তম ও লাকসামে ১১০তম শাখার উদ্বোধন করা হয়। শাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান।ডিবিবিএলের অন্যান্য শাখার মতো এ দুটিতেও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অন-লাইন ব্যাংকিং সুবিধা প্রদান করবে। বিজ্ঞপ্তি।