লক্ষ্মীপুরে আরামিট সিমেন্টের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে গত শনিবার আরামিট সিমেন্টের ডিলার ও রি-টেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়।রায়পুরের পৌর মেয়র ও ব্যবসায়ী এ বি এম জিলানীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক বিশ্বেশর গুপ্ত। এতে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির, প্রকৌশলী মঞ্জুরুল আলম, শংকর মজুমদার, বিক্রয়-ব্যবস্থাপক গোলাম কিবরিয়া, আরিফ হোসেন মিঠু, আবদুল মান্নান ভূঞা, ব্যবসায়ী জসিম উদ্দিন, সোহাগ প্রমুখ। সম্মেলনে ব্যবসায়ী, ঠিকাদার ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন উপঢৌকন বিতরণ ও র্যাফল ড্রর আয়োজন করা হয়।