লক্ষ্মীপুরে এনসিসি ব্যাংকের কৃষিঋণ বিতরণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লক্ষ্মীপুরে সম্প্রতি কৃষিঋণ বিতরণ শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে ঋণ বিতরণ কর্মসূচিটির উদ্বোধন করেন। এদিন লক্ষ্মীপুর জেলা সদর ও রায়পুর উপজেলার ৪০০ জন কৃষকের মধ্যে আমন চাষের জন্য প্রায় এক কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান ও কৃষিঋণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলী কদর। শাখা ব্যবস্থাপক এ এন এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক শাহ আলম, মোহাম্মদ আলী ও আমির হোসেন বক্তব্য দেন। মোহাম্মদ নুরুল আমিন কৃষকদের উদ্দেশে বলেন, লেনদেন ঠিক রাখলে এনসিসি ব্যাংক আপনাদের দুর্দিনে পাশে থাকবে। কৃষিঋণ ছাড়াও হালের বলদ, পাওয়ার টিলার ও ট্রাক্টর কেনার জন্যও ঋণসহায়তা দেবে।