লক্ষ্মীপুরে এমটিবির এজেন্ট ব্যাংকিং সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লক্ষ্মীপুর সদরে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) একটি এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মদন মোহন কর্মকার, হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি