লক্ষ্মীপুরের হায়দরগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসএমই-কৃষি শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের হায়দরগঞ্জ বাজারে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ষষ্ঠ এসএমই-কৃষি শাখার উদ্বোধন করা হয়েছে। এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। এ সময় এমটিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ আলী চৌধুরী, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল, হায়দরগঞ্জ এসএমই-কৃষি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুস শহীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই শাখা উদ্বোধনের আগে ২০০৮ সালের ডিসেম্বর মাসে এমটিবি এখানে একটি এসএমই সার্ভিস সেন্টার চালু করে, যা গ্রাহকদের সীমিত আকারে ব্যাংকিংসেবা দিয়ে আসছিল। যেটি এখন একটি পূর্ণাঙ্গ ব্যাংক শাখা হিসেবে আত্মপ্রকাশ করল এবং এসএমই ও কৃষি খাতের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। হাসেম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘ব্যাংকিং সেবাবহির্ভূত মানুষকে সেবার আওতায় আনার জন্য এমটিবির চলমান উদ্যোগের অংশ হিসেবে হায়দরগঞ্জের এসএমই সার্ভিস সেন্টারকে একটি পূর্ণাঙ্গ ব্যাংক শাখায় রূপান্তরিত করা হলো, যা এখানকার কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিশেষভাবে সেবা প্রদান করবে। বিজ্ঞপ্তি।