লক্ষ্যমাত্রা অর্জন, প্রবৃদ্ধির হার শ্লথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ, আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল ২৫ দশমিক ৭৪ শতাংশ।আলোচ্য সময়ে ২৪ হাজার ৭৪০ কোটি টাকার সমপরিমাণ রাজস্ব আদায় করেছে এনবিআর। গত বছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ২৩৬ কোটি ১৮ লাখ টাকা। ফলে গত বছরের প্রথম চার মাসের চেয়ে তিন হাজার ৩৬৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে।আবার আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৬৭২ কোটি টাকা। পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯১ হাজার ৮৭০ কোটি টাকা।গত অর্থবছরের বাজেট ঘোষণার সময় ৭২ হাজার ৫৯০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এনবিআরকে। কিন্তু আদায় ভালো হওয়ায় পর ৭৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। আর বছর শেষে ৭৯ হাজার ৯২ কোটি টাকা আদায় করে এনবিআর।তবে এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, একটি ভালো প্রবৃদ্ধির ওপর আরেকটি ভালো প্রবৃদ্ধির রাজস্ব আদায় করা কঠিন। অর্থবছর শুরু হওয়ার পর শেয়ারবাজারসহ বেশকিছু খাতে কর ছাড় দেওয়া হয়েছে। এ কারণে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজস্ব আদায়ে। আর নতুন ক্ষেত্র থেকে প্রত্যক্ষ কর আদায় করা যাচ্ছে না। শুধু করভিত্তি সম্প্রসারণের চেষ্টা চলছে।চার মাসের আদায়: চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি শুল্ক, আমদানি মূল্য সংযোজন কর (মূসক) সম্পূরক শুল্ক ও রপ্তানি শুল্ক মিলে বহিঃস্থ খাতে আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১২ শতাংশ। এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ নয় হাজার ২১৭ কোটি টাকা, আর লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৭১ কোটি টাকা। গত বছর একই সময়ে এ খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল আট হাজার ২২৮ কোটি টাকা।স্থানীয় পর্যায়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও প্রবৃদ্ধি হয়েছে। এ খাতের সাধারণত মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। এসব উপখাত থেকে এনবিআরের আদায় হয়েছে নয় হাজার ২৫৯ কোটি টাকা। আর লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৭০২ কোটি টাকা। গত বছর একই সময়ে এসব উপখাত থেকে আদায় হয়েছিল আট হাজার ১৩০ কোটি টাকা। এ বছর প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ।জুলাই-অক্টোবর মাসে প্রত্যক্ষ কর খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ছয় হাজার ১১৪ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৩ শতাংশ। গত বছর একই সময়ে আদায় ছিল চার হাজার ৮৮০ কোটি টাকা। এ বছরের জুলাই-অক্টোবর মাসে এ খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ৬৭৯ কোটি টাকা।