লক্ষ্যমাত্রা ও আগের অর্থবছরের চেয়ে বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ গত ২০১১-১২ অর্থবছরে ৩ হাজার ৭০২ কোটি ৩৩ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সোয়া কোটি টাকা এবং আগের ২০১০-১১ অর্থবছরের ২ হাজার ৮৫৪ কোটি ২১ লাখ টাকার চেয়ে ৭৩২ কোটি ৪৬ লাখ টাকা বা ২৫.৬৬ শতাংশ বেশি।আলোচ্য ২০১১-১২ অর্থবছরে এই কমিশনারেট আমদানি পর্যায়ে ১১৫ কোটি ৭৬ লাখ টাকা, স্থানীয়ভাবে মূল্য সংযোজন কর (মূসক) বাবদ, সম্পূরক শুল্ক, টার্নওভার কর ও আবগারি কর খাতে তিন হাজার ৫৮৬ কোটি ৫৭ লাখ টাকা আদায় করেছে।কমিশনারেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যবসাবান্ধব নীতি, মূসক ব্যবস্থাপনায় কিছু সংশোধন, সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়েছে।