প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট দুই অর্থবছর পর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব সংগ্রহ করেছে। গত ২০১৫-২০১৬ অর্থবছরে এ কমিশনারেট লক্ষ্যমাত্রার চেয়ে ৬৯ কোটি ৩৩ লাখ টাকা বা ৪২ শতাংশ বেশি রাজস্ব আদায় করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৪-১৫ অর্থবছরে আদায়কৃত রাজস্ব আয়ের ওপর ৪১ শতাংশ প্রবৃদ্ধি ধরে আলোচ্য অর্থবছরের জন্য স্থানীয় ও আমদানি পর্যায়ে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৭ হাজার ২৬৯ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৩৩৮ কোটি ৩৩ লাখ টাকা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া বলেন, লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব সংগ্রহের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তি